করোনা সন্দেহে কোয়ারেন্টাইনে ট্রাম্প ও মেলানিয়া

করোনা সন্দেহে কোয়ারেন্টাইনে ট্রাম্প ও মেলানিয়া

করোনা সন্দেহে কোয়ারেন্টাইনে ট্রাম্প ও মেলানিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : উপদেষ্টা করোনা পজিটিভ, কোয়ারেন্টাইনে ট্রাম্প ও মেলানিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের উপদেষ্টাদের একজন হোপ হিকস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার করোনা রিপোর্ট পজিটিভ আসার পর কোয়ারেন্টাইনে আছেন ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, তারা দুজনেই করোনাভাইরাসের নমুনা দিয়েছেন। এখন ফলাফলে অপক্ষোয় আছেন তারা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নির্বাচনকে সামনে রেখে গত মঙ্গলবার এক টিভি বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প। সেখানে তার সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে করে ওহাইওতে গিয়েছিলেন হোপ হিকস।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনটি বিতর্ক অনুষ্ঠিত হবে। এদিন (মঙ্গলবার) ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রার্থী প্রার্থী জো বাইডেনের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের উপদেষ্টা হোপ হিকসকে এদিন মাস্ক পরা ছাড়ায় ক্লিভল্যান্ডে প্রেসিডেন্টের এয়ার ফোর্স ওয়ান থেকে নামতে দেখা গেছে। সেসময় তোলা একটি ছবিতে বিষয়টি চোখে পড়ে। এছাড়া গত বুধবার মিনেসোটায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি সমাবেশেও অংশ নেন হোপ হিকস। টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‌‘কোনো বিশ্রাম ছাড়াই কঠোর পরিশ্রম করে যাচ্ছেন হোপ হিকস। নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ এসেছে। মেলানিয়া ট্রাম্প ও আমি করোনা পরীক্ষার রিপোর্টের আশায় আছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *