ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূত প্রত্যাহার করল আর্মেনিয়া

ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূত প্রত্যাহার করল আর্মেনিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে আর্মেনিয়া। আজারবাইজানকে অস্ত্র দিয়ে সহযোগিতা করায় এ প্রত্যাহার বলে জানিয়েছে আর্মেনিয়া।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করে আর্মেনিয়া।

গত সপ্তাহ ব্যাপী সংঘটিত নাগোর্নো ও কারাবাখ সংঘর্ষে আজারবাইজান ইসরায়েলের অস্ত্রো ব্যবহার করছে বলে দাবী করে আর্মেনিয়া। ইসরায়েলের অস্ত্র সহযোগিতার প্রতিবাদ করে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আন্না নাঘদালয়ান বলেন, ‘ইসরায়েলের কর্মপন্থা অগ্রহণযোগ্য। ইতিমধ্যে মন্ত্রণালয় ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে।’

স্টোকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে, গত ২০০৯ সাল থেকে ২০১৯ সালের মধ্যে আজারবাইজানকে ইসরায়েল ৮২৫ মিলিয়নের অস্ত্রো রপ্তানি করে।

সামরিক অস্ত্রো বিষয়ক তথ্য মতে, রপ্তানিতে ড্রোন, এন্টি ট্যাংক, মিসাইলসহ অন্যান্য অস্ত্র আছে। সম্প্রতি আজারবাইজান রাষ্ট্রপ্রাধানের সহকাররি হিকমাত হাজায়েভ ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়ালা নিউজকে জানান, আজারবাইজান নাগার্নো ও কারাবাখ যুদ্ধে ইসরায়েলের তৈরি করা কিছু ড্রোন ব্যবহার করছে। তবে এর পরিসংখ্যান সম্পর্কে তিনি কিছুই জানাননি।

ইসরায়েলে নিযুক্ত আর্মেনিয়ার রাষ্ট্রদূত প্রত্যাহার করায় দুঃখ প্রকাশ করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আর্মেনিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বিষয়টি নিয়ে ইসরায়েলের আর্মেনিয়ান দূতাবাস উভয় পক্ষের লোকের কল্যাণের জন্য কাজ করবে।’

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *