রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬টা থেকে শনিবার (৩ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

ওয়ালিদ হোসেন বলেন, শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চার হাজার ২৮৬ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও এক কেজি ৮৯২ গ্রাম ২০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের করা হয়েছে বলে ওয়ালিদ হোসেন জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *