কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ২

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ২

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দু’দলের গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে।

গোলাগুলিতে আরও ১০-১২ জন আহত হয়েছেন। আহতদের ক্যাম্পের ভেতরেই বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

উখিয়া থানা পালিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গাজী সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *