বর্তমান পাকিস্তান নেতৃত্ব আমেরিকার পুতুল : মাওলানা ফজলুর রহমান

বর্তমান পাকিস্তান নেতৃত্ব আমেরিকার পুতুল : মাওলানা ফজলুর রহমান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বর্তমান পাকিস্তান নেতৃত্বকে ‘আমেরিকার পুতুল’ বলে আখ্যায়িত করে পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেন, ‘পাকিস্তান আমার বাড়ি। আমি তোমাকে পাকিস্তানের উত্তরাধিকারী মনে করি না। আমি একজন স্বতন্ত্র মানুষ। আমরা লড়াই করি না, তবে এগিয়ে যাওয়ার আগে সাবধানতার সাথে ভাবুন।’

ইমরান খান সরকার মিথ্যা অভিযোগে রাজনীতিবিদদের বন্দি করছে বলেও অভিযোগ করেছেন তিনি। এ জন্য ইমরান সরকারের নিন্দা জানিয়েছেন তিনি।

সম্প্রতি ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরো (এনএবি) পাকিস্তানি এই রাজনীতিবিদকে তলব করেছিল। ৪ অক্টোবর ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ব্লুমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে এক সমাবেশে মাওলানা ফজলুর রহমান পাকিস্তান সরকারের ফেডারেল এক্সিকিউটিভ এজেন্সি এনএবিকে ‘সমান্তরাল সরকার’ চালানোর জন্য অভিযুক্ত করেছিলেন বলে বলে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে।

তিনি বলেন, আইনটি তাদের পক্ষে অপ্রাসঙ্গিক, যদি আমরা পাকিস্তানে এভাবে বেঁচে থাকতে চাইতাম তবে আমরা কেন স্বাধীনতার লড়াই শুরু করলাম?।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *