পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কৃষি বিপণন অধিদপ্তর হিমাগার মালিক, কৃষক, পাইকারি ও খুচরা বিক্রেতাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে আলুর নতুন দাম নির্ধারণ করেছে। নতুন এ দর অনুযায়ী, হিমাগার পর্যায়ে আলুর দাম প্রতিকেজি ২৭ টাকা, পাইকারি পর্যায়ে প্রতিকেজি ৩০ টাকা ও খুচরা পর্যায়ে প্রতিকেজি ৩৫ টাকা।
রাজধানীর খামারবাড়ীতে কৃষি বিপণন অধিদপ্তরে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্ব হিমাগার মালিক, কৃষক এবং খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের প্রতিনিধিদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্র জানায়, ঘোষণার পর থেকে আলুর নতুন এ দর কার্যকর হবে।
/এএ


