রাজধানীতে হাসপাতালে আগুন

রাজধানীতে হাসপাতালে আগুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আচমকা আগুন লেগেছে রাজধানীর মিরপুরে ডা. এম আর খান শিশু হাসপাতালে। এ ঘটনায় কেউ দগ্ধ না হলেও হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালটির পাশাপাশি দুটি বহুতল ভবনের মাঝের জায়গায় দুই তলা পর্যন্ত উঠিয়ে উপরে টিনশেড দেয়া হয়েছে। সেখানে শিশুদের বিভিন্ন খেলনা রেখে ‘প্লে গ্রাউন্ড’ তৈরি করা হয়েছে। সেখানেই আগুন লেগেছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *