করোনা পরীক্ষা করতে আসছে না মানুষ : স্বাস্থ্যমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশের শতাধিক ল্যাবের অনেকগুলোই অলস পড়ে থাকলেও মানুষ করোনাভাইরাস পরীক্ষার জন্য আসছেন না।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ক্যাথল্যাবের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নূন্যতম উপসর্গ থাকলেই করোনা পরীক্ষা করতে হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্যসেবা এখন ঘুরে দাঁড়িয়েছে। উন্নত চিকিৎসার জন্য এখন বিদেশে যেতে হয় না। প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় করোনা সফলভাবে মোকাবিলা করতে পেরেছে বাংলাদেশ।’

শীতকালে করোনা সংক্রমণ বাড়ার আভাস দিয়ে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আরও সচেতন হতে হবে।’ ভ্যাকসিন ইস্যুতে তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত ভ্যাক্সিন যেগুলো শুরুর দিকে আছে তাদের সঙ্গে আর্থিকভাবে চুক্তির কথা ভাবছে সরকার।’

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *