করোনা; ২৪ ঘন্টায় ১৪ প্রাণহানি

করোনা; ২৪ ঘন্টায় ১৪ প্রাণহানি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৬১ জনে।

এছাড়া নতুন করে ১ হাজার ৫৮৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৪১৩ জনে।।

শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ১১১টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৮৫৭টি এবং পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১১৯টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২২ লাখ ৩৫ হাজার ৪৮৮টি।

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১.২৩ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭.৭৩ শতাংশ।

নতুন যে ১৪ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১৩ জন পুরুষ এবং একজন নারী। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৫ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে আরও ১ হাজার ৫৩৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৬৫ জনে দাঁড়িয়েছে। শনাক্ত বিবেচনায় এখন পর্যন্ত সুস্থতার হার ৭৮.৭২ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *