পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আচমকা হৃদরোগে আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। এ অবস্থায় বিএনপির নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রুহুল কবির রিজভী ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার গণমাধ্যমকে একথা বলেন।
হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হওয়ার পর দলের নেতাকর্মীসহ সারাদেশের মানুষ রিজভীর জন্য দোয়া করেছেন। অনেকে হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়েছেন। সেজন্যে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি পুরোপুরি সুস্থ হয়ে অতি দ্রুত যেন জনগণের মাঝে ফিরে আসতে পারেন সেজন্য দোয়া চেয়েছেন।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা অনেকটাই উন্নতির দিকে। ২/১ দিনের মধ্যে তিনি হাসপাতাল থেকে রিলিজ পেতে পারেন। তবে চার সপ্তাহ পর হাসপাতালে ভর্তি হয়ে পুনরায় এনজিওগ্রাম করতে হবে।
এর আগে গত ১৪ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধন শেষ করে দলীয় কার্যালয়ে ফেরার পথে তার হার্ট অ্যাটাক হয়।
/এএ


