‘চীন-পাকিস্তানের সঙ্গে যুদ্ধের তারিখ ঠিক করে রেখেছেন মোদি’

‘চীন-পাকিস্তানের সঙ্গে যুদ্ধের তারিখ ঠিক করে রেখেছেন মোদি’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিজেপির উত্তরপ্রদেশের সভাপতি স্বতন্ত্র দেব সিং বলেছেন, চীন ও পাকিস্তানের সঙ্গে যুদ্ধের তারিখ ঠিক করে রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার ভারতের সংবাদমাধ্যম পিটিআই সূত্রে এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে। এক দলীয় সভায় স্বতন্ত্র দেবের বক্তব্যে উঠে আসে চীনের সঙ্গে ভারতের সীমানা বিরোধের বিষয়টি। সেখানে তিনি বলেন, ‘চীন ও পাকিস্তানের সঙ্গে কখন যুদ্ধ হবে সেটি ঠিক করেছেন মোদি।’

ভারতের ক্ষমতাসীন দলের এই নেতা দাবি করেন, অযোধ্যায় বাবরি মসজিদ নিয়ে মামলায় জিতে রাম মন্দির নির্মাণ, সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার তারিখও আগ থেকে ঠিক করে রেখেছিলেন মোদি।

তিনি বলেন, ‘রাম মন্দির নির্মাণ ও ৩৭০ ধারা বাতিলের মতো চীন-পাকিস্তানের সঙ্গেও যুদ্ধের তারিখ ঠিক করে রেখেছেন প্রধানমন্ত্রী মোদি।’

বিজেপির বিধায়ক সঞ্জয় যাদবের বাড়িতে এই দলীয় সভা অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্যের ভিডিও ভাইরাল হয় এবং নানা আলোচনা তৈরি করে।

এ প্রসঙ্গে স্থানীয় এমপি রবীন্দ্র কুশওয়ানা জানান, উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি মূলত দলীয় কর্মীদের মনোবল বাড়াতে এমন কথা বলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *