করোনায় মৃত স্বাস্থ্যকর্মীদের ৫ লাখ রিয়াল দেবে সৌদি

করোনায় মৃত স্বাস্থ্যকর্মীদের ৫ লাখ রিয়াল দেবে সৌদি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া স্বাস্থ্যকর্মীদের পরিবারকে পাঁচ লাখ রিয়াল অনুদানের ঘোষণা দিয়েছে সৌদি আরব।

সৌদির বাদশাহ সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রীসভায় এ ঘোষণা দেওয়া হয়।

সরকারি, বেসরকারি, সামরিক, বেসামরিক ও সব দেশের নাগরিকদের এ অনুদান দেওয়া হবে। তাছড়া গত দুই মার্চের পর থেকে যারা প্রথম বার আক্রান্তের তথ্য নিবন্ধন করেছে তারা আবেদন করতে পারবে।

কোভিড-১৯ মহামারি প্রাদুর্ভাবের পর থেকে সৌদি আরবের অনেক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। করোনা মহামারি থেকে সুরক্ষা পেতে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের সহযোগিতা করছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত মঙ্গলবার পর্যন্ত সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়েছে তিন লাখ ৪৫ হাজার ৬৩১জন। এদের মধ্যে সুস্থ হয়েছে তিন লাখ ৩২ হাজার ১১৭জন এবং মারা যান পাঁচ হাজার ৩২৯জন।

সূত্র : আরব নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *