পহেলা নভেম্বর থেকে বেফাকের পরীক্ষা ফি ফেরত দেয়া হবে
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পহেলা নভেম্বর ২০২০ রোববার থেকে গত কেন্দ্রীয় পরীক্ষার ফি ফেরত দেয়া হবে জানিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী।
গত বুধবার ২৮ অক্টোবর ২০২০ গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বেফাক মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী এ তথ্য জানান।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের প্যাডে বোর্ডের মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার অন্তর্ভুক্ত সকল মাদরাসা কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, বেফাকের বিগত ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষা না হওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে ফযিলত, সানাবিয়া, মুতাওয়াসসিতাহ ও ইবতিদাইয়্যাহ মারহালার মোট অন্তর্ভুক্তির ফিসের ৫০% আগামী পেহলা নভেম্বর ২০২০ রোববার থেকে বেফাক অফিস থেকে ফেরত দেয়া হবে।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী বলেন, সুতরাং মুহতামিমগণ নিজের এনআইডি কার্ড ও এনআইডি কার্ডের ফটোকপি ও মাদরাসার সীলসহ বেফাক অফিসে যোগাযোগ করে ফির অর্থ ফেরত নিয়ে যেতে পারবেন।
তিনি জানান, মাদরাসার পক্ষ থেকে যে কোনো প্রতিনিধিও আসতে পারবেন। তবে সেক্ষেত্রে মাদরাসার মুহতামিমগণের সীলমহর সম্বলিত পত্র সঙ্গে নিয়ে আসবেন। মনোনীত প্রতিনিধির এনআইডি কার্ড ও এনআইডি কার্ডের ফটোকপি ও মাদরাসার প্যাডে মুহতামিমের সীল ও দস্তখতকৃত পত্র নিয়ে এলেই নির্ধারিত পরীক্ষা ফি ফেরত নিতে পারবেন।


