মানুষ স্বাস্থ্যবিধি মেনেছে বলেই ভালো আছে : স্বাস্থ্যমন্ত্রী

মানুষ স্বাস্থ্যবিধি মেনেছে বলেই ভালো আছে : স্বাস্থ্যমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের স্বাস্থ্যসেবা ভালো আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, মানুষ স্বাস্থ্যবিধি মেনেছে বলেই ভালো আছে। চার কোটি দরিদ্র মানুষকে করোনার সময় সরকার সহযোগিতা করেছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারের করোনার কারণে ক্ষতিগ্রস্ত, দরিদ্র ও কর্মহীন এক হাজার জনগণের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউরোপে করোনা বৃদ্ধি পেয়েছে। এ দেশেও শীতের সময় করোনা পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। তাই আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি জানান, চার দিনের মধ্যে করোনার ভ্যাকসিন আনার জন্য উৎপাদন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হবে। এ সময় অর্থনৈতিক অবস্থা সচল রাখতে সকল কারখানা খুলে দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *