সাগরে লঘুচাপ; বন্দরে জারি সতর্কতা সংকেত

সাগরে লঘুচাপ; বন্দরে জারি সতর্কতা সংকেত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আবহাওয়া অধিদপ্তর দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে; একই সঙ্গে চার সমুদ্র বন্দরে জারি করা হয়েছে সতর্ক সংকেতও।

রোববার (০১ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়, মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরসমূহ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে এতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের নির্দেশনা দিয়ে তাদের গভীর সাগরে বিচরণ না করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *