ইয়েমেনের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে সৌদি আরব

ইয়েমেনের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে সৌদি আরব

ওয়ার্ল্ড ডেস্ক ● সৌদি আরব শনিবার ইয়েমেনের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে। রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্রটিকে মাঝপথেই ধ্বংস করে দেয়া হয়। ইয়েমেনের গোলযোগপূর্ণ এলাকা থেকে হামলাটি চালানো হয়। অঞ্চলটিতে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরব নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়ে আসছে। খবর এএফপি’র।

এই প্রথমবারের মতো শিয়া বিদ্রোহীরা সৌদি রাজধানী লক্ষ্য করে হামলা চালাল। ঘটনাটি ইয়েমেনের অভ্যন্তরে ক্রমবর্ধমান সংঘাত সংঘর্ষটি দেশটির আশপাশে ছড়িয়ে পড়ার দিকেই ইঙ্গিত করছে।

ক্ষেপণাস্ত্রটিকে ভূপাতিত করার পর রিয়াদের উত্তরে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এবং বিস্ফোরণের প্রচ- শব্দ শোনা যায়। সেখান থেকে ধোঁয়া উড়তে থাকে।

এই ঘটনায় বড় ধরনের কোন ক্ষতি বা প্রাণহানি হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শনিবার রাতে সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি’র বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানায়, ‘আজ সন্ধ্যায় ইয়েমেন থেকে সৌদি আরবে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।’
তিনি আরো বলেন, ‘বেসামরিক লোক ও জনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *