ফেসবুকে গুজব; আগুন লাগল হিন্দু বাড়িতে

ফেসবুকে গুজব; আগুন লাগল হিন্দু বাড়িতে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরায় ফেসবুকে ছড়ানো গুজবের উপর ভিত্তি করে হিন্দু সম্প্রদায়ের অন্তত সাতটি ঘরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০১ নভেম্বর) রাতে মুরাদনগর উপজেলার ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান কমল এ কারাদণ্ড দেন।

অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি আজিমুল আহসান বলেন, আগুন লাগিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পাঁচজনকে সাজা দেয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ফেসবুকে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল করে কোরবানপুর গ্রামের বাসিন্দারা। পরে কিছু বাড়ি ভাঙচুর ও আগুন লাগানো হয়।

এ ঘটনার পর রাতেই কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *