কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলি; নিহত ১৯

কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলি; নিহত ১৯

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয় চত্বরে বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

সোমবার (০২ নভেম্বর) বিকেলে এ হামলার ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘিরে রেখেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

নিউইয়র্ক টাইমস’র প্রতিবেদনে বলা হয়, আজ আফগান-ইরানিয়ান বইমেলা চলছিল কাবুল বিশ্ববিদ্যালয় চত্বরে। সেখানে উপস্থিত হয়েছিলেন অনেক অতিথি। ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানাচ্ছে, ইরানের প্রায় ৪০ জন প্রকাশক ওই বইমেলায় যোগ দিয়েছিলেন। মেলায় হঠাৎ শোনা যায় গুলির শব্দ। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, তিনজন বন্দুকধারী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হামলায় হতাহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছেন। হামলার পরপরই ক্যাম্পাস ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। তারা শিক্ষার্থী ও অন্যদের বাইরে বের করে আনে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সন্ধ্যায় আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো গুলির লড়াই চলছে।

বিশ্ববিদ্যালয়ে এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি। তিনি বলেন, ‘হেলমন্দের তালেবান ঘাঁটিতে সাম্প্রতিক মার্কিন হামলায় বিপর্যস্ত হওয়ার পর প্রতিশোধ নিতে বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে বন্দুকধারীরা।’ তবে আফগান তালেবান বিবৃতি দিয়ে জানিয়েছে, এই নাশকতায় তারা জড়িত নয়।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *