পাকিস্তানে তাবলীগের বিশ্ব ইজতেমা ‍শুরু

পাকিস্তানে তাবলীগের বিশ্ব ইজতেমা ‍শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের লাহোরের রাইবেন্ড শহরে তাবলীগ জামাতের তৃতীয় বৃহত্তম মারকায আয়োজিত বিশ্ব ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে।

সূত্রে জানা যায়, মুসল্লিদের উপস্থিতিতে ইজতেমার ময়দান হয়ে গেছে। বৃহস্পতিবার বাদ আসর থেকে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এবং ৮ নভেম্বর রবিবার দোআর মাধ্যমে ইজতেমা সমাপ্ত হবে।

এবারের ইজতেমায় ভারত থেকে তাবলীগের আলমী শূরার বিশিষ্ট পাঁচজন মুরুব্বি অংশগ্রহণ করবেন। তারা হলেন, মাওলানা ইবরাহীম দেওলা, মাওলানা আহমদ লাট, হাজী ফারুক বেঙ্গুলুর, মাওলানা ইসমাঈল গোধরা এবং মাওলানা আবদুর রহমান মুব্বাই। আর বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবেন কাকরাইল মারকাযের মাওলানা জুবায়ের এবং মাওলানা রবিউল হক।

সংশ্লিষ্টদের ধারণা, এবারের রাইবেন্ড ইজতেমায় ৩০ হাজার মুসল্লি অংশগ্রহণ করবেন। সরকারিভাবে ইজতেমায় অংশগ্রহণকারীদেরকে এবার বিশেষভাবে করোনা মহামারি সংক্রান্ত স্বাস্থ্যবিধি অনুসরণের দিক-নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এবার রাইবেন্ড ইজতেমায় ১৮ বছরের কম বয়সী এবং ৫০ বছরের অধিক বয়স্ক লোকজন অংশগ্রহণ করতে পারবেন না। ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের জন্য স্যানেটাইজার এবং মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

এ প্রসঙ্গে ইজতেমার দায়িত্বশীল কর্তৃপক্ষ জানিয়েছেন, সামাজিক দূরত্বের প্রতি এবার বিশেষ লক্ষ্য রাখা হবে। সেই সাথে ইজতেমা ময়দানের আশপাশে নিরাপত্তা জোরদার করতে দুই হাজার পুলিশ ফোর্স মোতায়েন করা হবে বলে জানা গেছে।

সূত্র: ডেইলি জং

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *