২০৩০ সালের মধ্যে উড়াল-পাতালসহ ৬ মেট্রোরেল

২০৩০ সালের মধ্যে উড়াল-পাতালসহ ৬ মেট্রোরেল

২০৩০ সালের মধ্যে উড়াল-পাতালসহ ৬ মেট্রোরেল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২০৩০ সালের মধ্যে পাতাল এবং উড়ালসহ মোট ৬টি মেট্রোরেল রুট নির্মাণ করা হবে। ইতোমধ্যেই মেট্রোরেল রুট-৬ এর কাজ শতকরা ৫২ ভাগ শেষ হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল ভবনে ঢাকা মহানগরীর সড়ক নিরাপত্তা ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ভূমিকা ও উদ্যোগ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকার তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেমিনারে যুক্ত হন। মন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে পাতাল এবং উড়ালসহ মোট ৬টি মেট্রোরেল রুট নির্মাণ করা হবে। ইতোমধ্যেই মেট্রোরেল রুট ৬ এর কাজ শতকরা ৫২ ভাগ শেষ হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য দ্রুত কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
তিনি বলেন, চার লেন, ছয় লেন, আট লেনের সড়ক যতই নির্মাণ হোক এখনো সড়ক নিরাপত্তা নিশ্চিত হয়নি, সড়ক দুর্ঘটনা এখনো সবচেয়ে বড় দুর্ভাবনা।

নিরাপদ সড়কের সঙ্গে ইঞ্জিনিয়ারিং সলিউশন, এনফোর্সমেন্ট এবং অ্যাওয়ারনেস- এই তিনটি বিষয় সম্পর্কিত জানিয়ে মন্ত্রী বলেন, সড়ক-মহাসড়কের নির্মাণ ত্রুটি অপসারণে এআরআই দেশব্যাপী ১৪৪টি ব্ল্যাকস্পট চিহ্নিত করেছে। ইতোমধ্যে চার লেনের মহাসড়কের স্পটগুলো চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি নেওয়া হয়েছে বিশেষ প্রকল্প। এর আওতায় ১২১টি স্পটের ঝুঁকি প্রবণতা হ্রাস করা হয়েছে।

দেশব্যাপী ঝুঁকিপূর্ণ সড়ক উন্নয়নের উদ্যোগ চলমান উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বর্তমানে প্রায় সাড়ে চারশ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *