অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঢাকা-কলকাতা ফ্লাইট

অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঢাকা-কলকাতা ফ্লাইট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অনির্দিষ্টকালের জন্য ঢাকা-কলকাতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের ফ্লাইট স্থগিত করেছে। ১২ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বিমানের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে বিমানের কলকাতা রুটের ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তী সময়ে জানানো হবে। তবে কী কারণে ঢাকা-কলকাতা রুটে সেবা স্থগিত করা হলো, তা জানায়নি বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

২৮ অক্টোবর থেকে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় ভারতের কলকাতা, দিল্লি ও চেন্নাই রুটে ফ্লাইট চালু করে বিমান। এই তিন রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট ছিল তাদের। তবে শুরু থেকেই যাত্রীর সংকট দেখা যায়। ছোট উড়োজাহাজ পাঠিয়েও বেশিরভাগ আসন ফাঁকা থাকছে।

এয়ার বাবল চুক্তির ফলে প্রতি সপ্তাহে বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস–বাংলা ও নভোএয়ারের ২৮টি এবং ভারত থেকে তাদের পাঁচটি বিমান সংস্থার ২৮টি ফ্লাইট পরিচালনা করার কথা।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *