দুই হেলিকপ্টারের সংঘর্ষ; নিহত ২

দুই হেলিকপ্টারের সংঘর্ষ; নিহত ২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রশিক্ষণ নিতে গিয়ে জোড়া হেলিকপ্টারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ঘটনা মালয়েশিয়ার একটি পাইলট স্কুলের।

দেশটির সরকারি কর্তৃপক্ষ এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। এ ছাড়া ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজেও সংঘর্ষের ব্যাপারটি নিশ্চিত বলে জানা গেছে।

সংঘর্ষের ওই ভিডিও ফুটেজে দেখা যায়, হেলিকপ্টার দুটির একটি কুয়ালালামপুরের বনাঞ্চলের অংশে ও অন্যটি একটি স্কুলের মাঠে নিরাপদে অবতরণ করতে পেরেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টার দুটি নিয়মিত প্রশিক্ষণের জন্য সুবাং বিমানবন্দর ছেড়ে যায়।

মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী ওয়ে কা সিয়ং এক বিবৃতিতে জানান, ‘দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে দুজন ক্রুর সদস্য দুঃখজনকভাবে প্রাণ হারিয়েছেন।’ এ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, সম্পদশালী মালয়েশিয়ানদের কাছে শখ করে হেলিকপ্টারে ওড়া বেশ জনপ্রিয় হয়ে উঠছে দিনদিন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *