টাঙ্গাইলে তিন মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলে তিন মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলে তিন মোটরসাইকেল আরোহী নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর উপজেলার দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দেলদুয়ার উপজেলার বানালিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে আক্তার সানি (১৮), টাঙ্গাইল পৌর এলাকার কাগমারা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মমতা হীরা সূকর্ণা (১৫) ও টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া গ্রামের মোস্তফার ছেলে বাপ্পি (২২)।

নাগরপুর থানা পুলিশের ওসি (তদন্ত) বাহালুল খান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রেমঘটিত কারণে গভীর রাতে তারা মোটরসাইকেলে পালাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে দেলদুয়ার থানায় নেয়াসহ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *