সিলেটে ছয়দিনে ২৯ কোটি টাকার কর আদায়

সিলেটে ছয়দিনে ২৯ কোটি টাকার কর আদায়

সিলেট প্রতিনিধি ● সিলেট অঞ্চলে ৬দিনের মেলায় প্রায় ২৯ কোটি টাকার কর আদায় হয়েছে। সিলেট কর অঞ্চলের কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাঊদ বাসসকে এ তথ্য দিয়েছেন। ‘গিভেন প্লেট, ইউ ক্যান টেক মেনি চকলেট’ এই প্রতিপাদ্যে ১ নভেম্বর থেকে বিভিন্ন মেয়াদে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় এবং বিভাগের পাঁচ উপজেলায় ভ্রাম্যমান মেলা অনুষ্ঠিত হচ্ছে।

১ নভেম্বর থেকে সিলেট নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সাতদিন ব্যাপি আয়কর মেলার আয়োজন করে সিলেট কর অঞ্চল। ৩ থেকে ৫ নভেম্বর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এবং সুনামগঞ্জে হাছননগর প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে একযোগে মেলা অনুষ্ঠিত হয়। তবে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমান মেলা এখনো চলছে।

২ নভেম্বর হবিগঞ্জের মাধবপুর, ৪ নভেম্বর সিলেটের বালাগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান মেলা অনুষ্ঠিত হয়। গতকাল ৬ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল, সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর থেকে হবিগঞ্জ জেলা পুলিশ লাইনস মাঠে মেলা চলছে।

সিলেট কর অঞ্চল জানায়, গতকাল সোমবার বিভাগীয় শহর সিলেট নগরীর মেন্দিবাগস্থ ক্রীড়া কমপ্লেক্সে মেলা থেকে ২ কোটি ৮৫ লাখ ৫৪ হাজার ১০৬ টাকা কর আদায় হয়েছে। সেবা গ্রহণ করেছেন ৩ হাজার ৬৮২ জন। রিটার্ন দাখিল করেছেন ৮৮১ জন এবং নতুন ই-টিআইএন গ্রহিতার সংখ্যা ১২১ জন। হবিগঞ্জে আদায় হয়েছে ১০ লাখ ২

হাজার ২৬৭ টাকা। সারা বিভাগে আদায় হয়েছে ৩ কোটি ২ লাখ ৩০ হাজার ১৪০ টাকার কর।
এর আগে মেলার পঞ্চম দিনে ৭ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৯৩৯ টাকা কর আদায় হয়। আজ ৭ নভেম্বর পর্যন্ত সিলেট ও হবিগঞ্জে সন্ধ্যা ৫টা পর্যন্ত মেলা চলবে। সিলেটে চল্লিশ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *