হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী, মহাসচিব নূর হোসাইন কাসেমী

হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী, মহাসচিব নূর হোসাইন কাসেমী

হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী, মহাসচিব নূর হোসাইন কাসেমী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর পরে দেশের বৃহৎতম অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নির্বাচিত হয়েছেন সংগঠনটির মহাসচিবের দায়িত্ব পালনকারী মাওলানা জুনায়েদ বাবুনগরী। নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মাওলানা নূর হোসাইন কাসেমী। সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সম্মেলন (কাউন্সিল) শেষে এ ঘোষণা দেয়া হয়। পরে অন্যান্য দায়িত্বশীলদের নাম প্রকাশ করা হয়।

হেফাজতের আমির নির্বাচিত হয়ে মাওলানা জুনায়েদ বাবুনগরী বলেন, আমি এ পদ গ্রহণ করতে চাইনি। মুরুব্বিরা জোর করে এ দায়িত্ব আমাকে দিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন এ দায়িত্ব পালন করতে পারি।

অনুষ্ঠান শেষে হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহর এক সমর্থক তাদের কেন পদ দেয়া হয়নি- তা জানতে চাইলে সম্মেলনস্থলে হট্টগোলের সৃষ্টি হয়।

সম্মেলনে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আজিজুল ইসলাম ইসলামাবাদী, প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা নাসির উদ্দিন মনির ও মাওলানা মীর ইদ্রিস।

সম্মেলনে ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা কমিটিতে ২৫ জন, নায়েবে আমির পদে ৩২ জন, যুগ্ম মহাসচিব পদে সাতজন ও সহকারী মহাসচিব পদে ১৮ জনের নাম ঘোষণা করা হয়েছে।

এর আগে রোববার সকাল সাড়ে ১০টায় দারুল উলুম হাটহাজারী মাদরাসায় সংগঠনটির কাউন্সিল শুরু হয়। এতে অংশ নিয়েছেন সারাদেশ থেকে আসা সংগঠনের দায়িত্বশীল প্রায় তিন শতাধিক আলেম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *