পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামটিতে থাকা বিপুল পরিমাণ তুলা এবং যন্ত্রাংশসহ মালামাল পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১৮ নবেম্বর) ভোর ৫টার দিকে টঙ্গীর মিলগেইট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৫টার দিকে টঙ্গী মিলগেইট এলাকায় অবস্থিত একটি তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আগুনে পুড়ে গেছে গুদামটিতে থাকা বিপুল পরিমাণ তুলা, মেশিনারিজসহ মালামাল।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানানে পারেননি ফায়ার সার্ভিস সূত্র।


