ওমরাহকারীদের সেবা করতে অসংখ্য মানুষের আবেদন

ওমরাহকারীদের সেবা করতে অসংখ্য মানুষের আবেদন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘দি সৌদি রেড ক্রিসেন্ট অথরিটি’ (এসআরসিএ) জানিয়েছে চলতি বছর বিপুলসংখ্যক মানুষ মসজিদুল হারামে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

তারা করোনা মহামারির কারণে কয়েক মাস বন্ধ থাকার পর ওমরাহ করতে আসা মানুষের সেবা করতে চায়। তবে সামাজিক দূরত্ব ও ওমরাহপ্রার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সামান্যসংখ্যক স্বেচ্ছাসেবী গ্রহণ করা হয়েছে।

সৌদি রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের পরিচালক হান্না আশ-শামরানি বলেন, ‘ওমরাহ চালু হওয়ার প্রথম সপ্তাহ থেকে স্বেচ্ছাসেবীরা ওমরাহ পালনকারীদের সেবা করছে। সৌদি আরবের সব শহর থেকেই বিপুলসংখ্যক মানুষ স্বেচ্ছাসেবী হওয়ার আবেদন করেছিল। তবে বর্তমান পরিস্থিতির কারণে শুধু মক্কা নগর থেকে আবেদন গ্রহণ করা হয়েছে। যেন তারা স্বাস্থ্যবিধি মেনে মানসম্পন্ন সেবা দিতে পারে।’

তিনি আরো জানান, তিন শ স্বেচ্ছাসেবীর মধ্যে চিকিৎসক, প্রকৌশলী ও স্বাস্থ্যকর্মী রয়েছেন, যাঁরা তাঁদের প্রাথমিক চিকিৎসাসেবা এবং সচেতনতা তৈরির জন্য কাজ করছেন।

সূত্র : আরব নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *