রাজধানীর গোল্ডেন মনিরের বাসায় র্যাবের অভিযান
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এবার র্যাব অভিযান চালিয়েছে বাড্ডায় গোল্ডেন মনিরের বাসায়। রাজধানীর মেরুল বাড্ডায় গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালিয়েছে র্যাব।
শুক্রবার রাত ১০টার পর র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে শুরু হয় অভিযান। মনিরের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালানো হচ্ছে।
র্যাব জানিয়েছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোল্ডেন মনিরের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। তার ছয়তলা ভবনের বাসায় প্রতিটি ফ্লোরে তল্লাশি চালানো হচ্ছে।
অভিযান শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।


