নীলাভ জলে পর্যটকদের প্রশান্তি

নীলাভ জলে পর্যটকদের প্রশান্তি

নীলাভ জলে পর্যটকদের প্রশান্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর লক্ষ্মীবাজারের বাসিন্দা ষাটোর্ধ্ব বৃদ্ধা মালেকা বেগম জীবনে প্রথমবারের মতো কক্সবাজারের সেন্টমার্টিনে যাচ্ছেন। এ বয়সে ভ্রমণের ইচ্ছা ছিল না তার। নাতি-নাতনিদের আবদার মেটাতে মেয়ে, মেয়ের জামাই, নাতি-নাতনিসহ ১০ জনের একটি বহরের সঙ্গে যাচ্ছেন তিনি।

সকাল ৭টায় কক্সবাজারের জেটি থেকে কর্ণফুলি স্টিমারে রওনা হয়েছেন। সেন্টমার্টিনে পৌঁছাতে সময় লাগবে পাঁচ ঘণ্টা। মালেকা বেগম স্টিমারের দ্বিতীয় তলার ডেকের পেছনের দিকে চুপচাপ বসেছিলেন। তার দৃষ্টি বঙ্গোপসাগরের নীল রঙের স্বচ্ছ টলমলে পানি আর স্টিমারের পেছনে পেছনে ছুটে চলা গাঙচিলে। চোখেমুখে তার খুশির ঝলক। দুই নাতি-নাতনিকে দেখে বলছিলেন, তোরা দেখ, বঙ্গোপসাগরের পানি আকাশের চেয়েও বেশি নীল।

মালেকা বেগম এ প্রতিবেদককে সঙ্গে আলাপকালে বলেন, এ বয়সে ঘুরতে আসার ইচ্ছা ছিল না কিন্তু এখানে এসে বঙ্গোপসাগরের নীলাভ পানি দেখে মনটা ভরে গেছে। সেন্টমার্টিন নাকি আরও সুন্দর বলে তিনি শুনেছেন, এ কথা বলেই তিনি নাতি-নাতনিদের সঙ্গে গল্প জুড়ে দিলেন।

শুধু মালেক বেগম একা নন, তার মতো আরও অনেক পর্যটকই কক্সবাজার থেকে সেন্টমার্টিনের যাত্রা পথে ক্লান্তিহীনভাবে দিগন্ত বিস্মৃত নীলাকাশ আর সমুদ্রের নীলাভ পানি দেখে বিমোহিত হয়ে সময় কাটান। কেউবা নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত ঘুরে দেখে সময় কাটান।

আগে টেকনাফ থেকে জাহাজ ছেড়ে গেলেও কর্ণফুলি জাহাজ এখন কক্সবাজার থেকে সরাসরি সেন্টমার্টিন যাচ্ছে। জাহাজটিতে সর্বোচ্চ ভাড়া ভিভিআইপি কেবিন ২০ হাজার টাকা ও সর্বনিম্ন চেয়ার ২ হাজার ৫০০ টাকা। এছাড়া ভিআইপি কেবিন ১৫ হাজার, টুইন কেবিন ৮ হাজার ও সিঙ্গেল কেবিন ভাড়া ৫ হাজার টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *