৪ বছর পার করলো নৌ-পুলিশ

৪ বছর পার করলো নৌ-পুলিশ

নিজস্ব প্রতিবেদক : অপরাধ নিয়ন্ত্রণসহ নৌ পথ ব্যবহারকারীদের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি এবং দুর্ঘটনা কমিয়ে আনার মধ্য দিয়ে ৪ বছর পার করলো নৌ-পুলিশ। নৌ পুলিশের বর্ষপূর্তি উপলক্ষে  রোববার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৌ পুলিশের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দিন এবং আইজিপি এ কে এম শহীদুল হক। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, নব গঠিত নৌ পুলিশ দ্রুততম সময়ে অনেক সীমাবদ্ধতার মধ্যেও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

২০১৪ সালে কার্যক্রম শুরুর পর নদী পথের বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি লঞ্চ, স্টিমার, নৌকা, ট্রলার, অবৈধ বাল্কহেড চলাচলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দুর্ঘটনার হার অনেক হ্রাস করতে সক্ষম হয়েছে। সরকার নৌ পুলিশকে একটি শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলছে। দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন, প্রগতি, জননিরাপত্তা তথা সার্বিক কল্যাণ সাধনে যুগোপযোগী পুলিশ বাহিনীর বিকল্প নেই। বর্তমান গণতান্ত্রিক সরকার নৌ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে নতুন প্রযুক্তি, প্রশিক্ষণ, জনবল বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে, যার সুফল ইতোমধ্যে দেশের জনগণ পেতে শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *