রেশমের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে

রেশমের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে

রেশমের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বাংলাদেশের রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র বিমোচন ও রেশম চাষিদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো হবে।

বুধবার দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের ৬ষ্ঠ সভায় তিনি এ কথা বলেন।
সভায় সংসদ সদস্য ও পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ ভাইস-চেয়ারম্যান ফজলে হোসেন বাদশা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, বিভাগীয় কমিশনার, রাজশাহী মো. হুমায়ুন কবীর খোন্দকার, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস. এম. সেলিম রেজা, বাংলাদেশ রেশম বোর্ডের চেয়ারম্যান মু. আবদুল হাকিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘রেশম শিল্প এবং রেশম চাষিদের উন্নয়ন করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এ প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে নতুন ১০০০ বিঘা জমিতে ফার্মিং পদ্ধতিতে রেশম চাষ সম্প্রসারণ, রেশম গুটি ক্রয়, রেশম চাষিদের উন্নত প্রশিক্ষণ প্রদান, বসানীদের পশুপালন সরঞ্জামাদি প্রদানে আর্থিক সহায়তা দেওয়া হবে। এ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে রেশম চাষিদের জীবনমান উন্নয়ন করা সম্ভব হবে।’

এ ছাড়া সভায় রেশম খাত উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *