ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষ; নিহত ৪১

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষ; নিহত ৪১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাস ও ট্রাকের সংঘর্ষে ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলী সাওপাওলো রাজ্যে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজ্যের তাগুয়াই শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ জানিয়েছে। খবর সাইথ চায়না মনিং পোস্টের।।

পুলিশ জানায়, বাসটি স্থানীয় একটি পোশাক কারখানার কর্মীদের বহন করছিল। সকাল ৭টা নাগাদ সাওপাওলো রাজ্য থেকে ৩৪০ কিলোমিটার দূরের তাগুয়াই শহরের কাছে পৌঁছলে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়।

খবর পেয়ে উদ্ধারকারীরা এসে দেখতে পান সবখানে মানুষের ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। বাসে ৫৩ যাত্রী ছিল। এ ছাড়া ট্রাকচালক জীবিত আছে বলেও জানানো হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলেই ৩৭ জন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আহত চারজন মারা যান।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *