চলে গেলেন সাংবাদিক হ‌ুমায়ূন সাদেক চৌধুরী

চলে গেলেন সাংবাদিক হ‌ুমায়ূন সাদেক চৌধুরী

চলে গেলেন সাংবাদিক হ‌ুমায়ূন সাদেক চৌধুরী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জ্যেষ্ঠ সাংবাদিক হ‌ুমায়ূন সাদেক চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বিকেল তিনটায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার নামাজে জানাজার পর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

হ‌ুমায়ূন সাদেক চৌধুরী বেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

হুমায়ুন সাদেক চৌধুরী দৈনিক অর্থনীতি প্রতিদিনের সাবেক বার্তা সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের সাবেক অতিরিক্ত বার্তা সম্পাদক ছিলেন। এ ছাড়া চট্টগ্রামের দৈনিক নয়া বাংলা, ঢাকার দৈনিক যায় যায় দিন, দিনকাল, আমার দেশ, পাক্ষিক পালাবদলসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। ছিলেন সহ-সম্পাদকদের সংগঠন সাব এডিটরস কাউন্সিলের দু’বারের নির্বাচিত সভাপতি। সাংবাদিকতার পাশাপাশি তিনি নিয়মিত

সাহিত্যচর্চা করতেন। তার উল্লেখযোগ্য প্রকাশনা হচ্ছে- এক কিশোরের মন (কিশোর কবিতা), অচেনা মানুষ অজানা কথা।

হ‌ুমায়ূন সাদেক চৌধুরী জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন। জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে হ‌ুমায়ূন সাদেক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *