সাউন্ড গ্রেনেড নয়, একজন পালনপুরি দরকার

সাউন্ড গ্রেনেড নয়, একজন পালনপুরি দরকার

সাউন্ড গ্রেনেড নয়, একজন পালনপুরি দরকার

মুহাম্মাদ আইয়ুব :: দারুল উলূম দেওবন্দের কিংবদন্তি শায়খুল হাদীস আল্লামা সাঈদ আহমাদ পালনপুরি রহ.। তিনি যখন দারুল উলূম দেওবন্দ থেকে পড়াশোনার পাঠ চুকিয়ে শিক্ষকতা জীবনে প্রবেশ করবেন, তার ঠিক আগ মুহূর্তে সফলতা কল্যানময় জীবনের আকাঙ্ক্ষী হয়ে দোয়া নিতে ১৩৮৪ হিজরির ২১ শাওয়ালে রাতের নিস্তব্ধতা আর নিঃসঙ্গতার এক মুহূর্তে দারুল উলূম থেকে বিদায়ের জন্য সামানপত্র বেধে উস্তাযে মুহতারাম শায়খ ইব্রাহিম বালিয়াবি রহ. এর সাথে বিদায়ী সাক্ষাতের জন্য তাঁর বাসায় গেলেন।

দরজায় নক করতেই শায়খ নিজেই দরজা খুললেন এবং নিজের বিখ্যাত শাগরেদকে বিদায় জানাতে যেয়ে তিনটি জরূরী নসিহত করলেন-

এক. মৌলভী সাহেব! ফন দেখে পড়াবে নোট দেখে পড়াবে না; ইলম বৃদ্ধি পাবে।

দুই. ছাত্রদেরকে আপন সন্তান মনে করবে; তারা তোমাকে ভালোবাসবে।

তিন. সুন্নতের অনুসরণ করবে এতে মানুষের অন্তরে তোমার মর্যাদা বাড়বে।

[তুহফাতুল আল মা’য়ী খন্ড নং, ৫পৃ নং ১১৩]

প্রিয় পাঠক! মাত্র তিনটা উপদেশ, বাকীটা ইতিহাস। দেওবন্দের গন্ডি পেরিয়ে শায়খ পালনপুরি রহ. পৌঁছে গেছেন বিশ্বের আনাচে কানাচে। তাঁর শিষ্যরা পাক ভারত উপমহাদেশ সহ বিশ্বের প্রায় দেশেই ইলম ও আমলের প্রতিনিধিত্ব করছেন আজ কয়েক দশক ধরে। দরস তাদরিস, লিখনী থেকে শুরু করে জীবনের প্রতিটি অনুষঙ্গে অবদান রেখেছেন শায়খ সাঈদ আহমাদ পালনপুরি রহ.।

তাঁর এই আকাশচুম্বী জনপ্রিয়তা, শুহরত ও খেদমতের পিছনে মূল নেয়ামক হিসেবে কাজ করেছে দুই অক্ষরের তিন উপদেশ।

পাঠক! আমরা যদি মনে করি উপরোক্ত তিনটি উপদেশ শুধুমাত্র শায়খ পালনপুরি রহ. এর জন্যই ছিল তাহলে কিন্তু বিবেকের সাথে ভীষণ ধোঁকাবাজি হবে। উপদেশ তিনটার প্রয়োজনীয়তা আজ ফুরিয়ে যায়নি বরং বিশেষভাবে দরকার হয়ে পড়েছ। আজ সারা বাংলা বিশেষ করে কওমি অঙ্গন গুটিকয়েক চাটুকার, ফাঁপরবাজ আর জামাত শিবিরের কাছে জিম্মি শুধুমাত্র নিজেদের বুদ্ধি বিবেকের দৈন্যতার কারণে। তাই এখন এ ভূমির বিশাল জনগোষ্ঠীর মানসিক তারবিয়ত গঠনের জন্য সাউন্ড গ্রেনেড নয় একজন শায়খ পালনপুরি দরকার।

যিনি দিকহারা মুসলিম জাতিকে ইসলামের মূল মেজাজ তথা উম্মাতান ওয়াসাতান অর্থাৎ ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থায় ফিরিয়ে নিবে। মনগড়া উগ্রবাদী শিক্ষায় শিক্ষিত করে নরকের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে না।

লেখক : শিক্ষক ও প্রাবন্ধিক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *