ভাস্কর্যবিরোধী মিছিলে পুলিশের লাঠিপেটা, বিক্ষোভ ছত্রভঙ্গ

ভাস্কর্যবিরোধী মিছিলে পুলিশের লাঠিপেটা, বিক্ষোভ ছত্রভঙ্গ

ভাস্কর্যবিরোধী মিছিলে পুলিশের লাঠিপেটা, বিক্ষোভ ছত্রভঙ্গ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ করেছেন ভাস্কর্য বিরোধী মুসল্লিরা। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে জুমার নামাজের মুনাজাতের পর তারা বিক্ষোভ করেন। এ সময় তারা ‘নারায়ে তাকবির’, ‘এক হও এক হও দুনিয়ার মুসলিম এক হও’- সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। বিক্ষোভকারীরা প্রথমে বায়তুল মোকাররমের উত্তর গেটের সিঁড়িতে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করে।

বিক্ষোভকারীরা প্রথমে বায়তুল মোকাররমের উত্তর গেটের সিঁড়িতে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করে। পুলিশ তাদের চলে যেতে বললে সিঁড়ি থেকে নেমে যান বিক্ষোভকারীরা। এরপর তারা আবারো দুপুর ২টার দিকে উত্তর গেট দিয়ে বের হয়ে বিজয়নগরের দিকে আসেন।

এ সময় বিক্ষোভকারীরা জমায়েত হওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন আহত হয়েছে।

এ বিষয়ে পুলিশের মতিঝিল জোনের এডিসি এনামুল হক মিঠু সাংবাদিকদের বলেন, অনুমতি ব্যতীত যেকোনো সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তারপরও নামাজের পর কিছু লোক বিক্ষোভের জন্য দাঁড়িয়ে যায়। আমরা তাদের সরে যেতে বলেছি। তিনি বলেন, পরবর্তীতে শাহবাগ মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করলে আমরা তাদের ছত্রভঙ্গ করে দেই। তারা ব্যারিকেড ভেঙে শাহবাগ যাওয়ার চেষ্টা করেছিল। তারা কারা সেটা এখনই বলা যাচ্ছে না। কারণ তারা কোনো ব্যানার নিয়ে আসেনি।

এর আগে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের চারপাশে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছিল।

জুমার নামাজের আগে মতিঝিল জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম বলেন, গত জুমার নামাজ শেষে একদল লোক ভাস্কর্যবিরোধী কর্মসূচির নামে সহিংসতার চেষ্টা করেছিলেন। তারা অনুমতি ছাড়া এ ধরনের কোনো কর্মসূচি করবেন না বলে কথা দিয়েছিলেন। তাদের ওপর আস্থা রাখা যাচ্ছে না। তাই অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।

পুলিশের এই কর্মকর্তা জানিয়েছিলেন, বায়তুল মোকাররমের আশপাশের এলাকায় অন্তত ৪০০ থেকে ৫০০ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অবস্থান নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *