জিয়াউর রহমান সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী : হানিফ

জিয়াউর রহমান সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী : হানিফ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতির পিতার হত্যাকারীদের পুরস্কৃত করে ইতিহাসের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের কাজ করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা খুনি জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি একথা বলেন। খবর বাসসের

‘মানবাধিকার লঙ্ঘনের কারণে ক্ষমতাসীন আওয়ামী লীগকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে হানিফ আরও বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় আদালতের একজন দণ্ডপ্রাপ্ত কয়েদি। শুধুমাত্র বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কৃপায় খালেদা জিয়া জামিনে বাইরে আছেন।

তিনি বলেন, বিএনপি অনেকবার বলেছিল তাদের নেত্রীকে মুক্ত করতে তারা আন্দোলন করবে। কিন্তু তাদের সে আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। এমনকি বিএনপির নেতাকর্মীরাও সাড়া দেয়নি। বিএনপির নেতাকর্মীরা সবাই জানে বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া দুর্নীতিবাজ। তাই দুর্নীতিবাজদের পক্ষে কেউ রাস্তায় নামতে চায় না। এরপরেও বিএনপির নেতাকর্মীরা কোন লজ্জায় মানবাধিকার লঙ্ঘনের কথা বলে তা জাতির কাছে বোধগম্য নয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *