গুলি ও ছুরিকাঘাতে ইউপি সদস্যকে হত্যা

গুলি ও ছুরিকাঘাতে ইউপি সদস্যকে হত্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চাঁদা আদায় এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার অনন্ত বাজার এলাকায় দুইপক্ষের সংঘর্ষ চলাকালে গুলি ও ছুরিকাঘাতে বকুল শেখ (৪০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বকুল শেখ পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে অনন্ত মোড়ের সিএনজি ও অটোবাইকের চাঁদা তোলা নিয়ে এলাকার মোখলেছুর রহমান গংয়ের সঙ্গে বকুলের বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে প্রতিপক্ষের একদল সন্ত্রাসী বকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

পাবনা সদর থানার ওসি মোহাম্মদ নাছিম আহম্মেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *