শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কোভিড-১৯ এর কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষের ও প্রফেশনাল কোর্সের (বিবিএ, সিইসি, বিএড অনার্স, ইসিই) ৮ম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শুরুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রস্তুতি গ্রহণের জন্য বলা হলো। গত বৃহস্পতিবার জাতীয় বিশ^বিদ্যালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
জানা গেছে, করোনার কারনে পরীক্ষা বন্ধ থাকায় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা রেজাল্টের দাবিতে গত অক্টোবরে এবং বিভিন্ন সময় জাতীয় বিশ^বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কও অবরোধ করে। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।


