মিথ্যা বলতে বলতে সত্য ভুলে গেছেন : ওবায়দুল কাদেরকে রিজভী

মিথ্যা বলতে বলতে সত্য ভুলে গেছেন : ওবায়দুল কাদেরকে রিজভী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনের একটাই বিষয় বিএনপির বিরুদ্ধে আজগুবি, কল্পিত সব মিথ্যাচার ও কুৎসা উদগীরণ করা। মিথ্যা বলতে বলতে সত্য ভুলে গেছেন তিনি। কিন্তু জনগণের কাছে শাক দিয়ে মাছ ঢেকে লাভ নেই।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দীর্ঘ দুই মাস পর সুস্থ হয়ে আজ সংবাদ সম্মেলনে রিজভী বলেন, র‌্যাব-পুলিশ পরিবেষ্টিত আওয়ামী লীগের সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রতিদিন একটি করে সংবাদ সম্মেলন করেন। জনগণ এখন ওবায়দুল কাদের সাহেবের কথা শুনলে টিভির চ্যানেল বদলে দেয়। তারা নিশিরাতে একটি পার্লামেন্ট বানিয়েছেন। মনের মাধুরী মিশিয়ে পার্লামেন্টের বিরোধী দল বানিয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) সরকারের মাইক্রোফোন হিসেবে কাজ করছে।

রিজভী বলেন, সব তাদের হওয়ার পরও প্রতিদিন তাদের কেন বিএনপির বিরুদ্ধে বলতে হচ্ছে? বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাতে হচ্ছে? কেন দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে চলছে অব্যাহত ষড়যন্ত্র? কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলছে প্রতিনিয়ত কুৎসা রটানো? কারণ স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনে বিএনপির যে অবদান আছে, সেটি আওয়ামী লীগের নেই।

রিজভী বলেন, আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই- জনগণের কাছে শাক দিয়ে মাছ ঢেকে লাভ নেই। সরকার নিজের গর্ত নিজেই খুঁড়ছে। পৃথিবীতে কোনো ফ্যাসিবাদ টিকে থাকেনি।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *