আল্লামা কাসেমীকে দেখতে জামিয়া বারিধারায় মুসল্লিদের ঢল

আল্লামা কাসেমীকে দেখতে জামিয়া বারিধারায় মুসল্লিদের ঢল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.) এর লাশ জামিয়া মাদানিয়া বারিধারায় নিয়ে যাওয়া হয়েছে। দুপুর ৩টা নাগাদ আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.) এর লাশবাহী গাড়ি জামিয়া বারিধারায় পৌঁছে। এরপর থেকে প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য মাদরাসা প্রাঙ্গন ও রাস্তায় ভক্ত, ছাত্র, শিক্ষক ও তৌহিদী জনতার ঢল নেমেছে।

সোমবার সকালে জাতীয় ঈদগাহে জানাজার জন্য আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর লাশ নিয়ে যাওয়ার আগ পর্যন্ত বারিধারা প্রাঙ্গণেই ভক্তদের দেখানোর জন্য রাখা হবে লাশ।

জানাজা শেষে কাসেমীকে তুরাগের জামিয়া সোবহানিয়া মাহমুদ নগর মাদরাসায় দাফন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *