দেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল

দেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল

দেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরাম প্রেসিডেন্ট মাওলানা সদরুদ্দীন মাকনুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, দেশকে মেধার দিক থেকে পেছনে রাখার জন্য বুদ্ধিজীবীদের শহীদ করা হয়েছিল। কোনো জাতিকে দুর্বল করার জন্য সে দেশের মেধাবীদের হত্যা করতে হয়। সেই নীল নকশা বাস্তবায়ন করেছিল পাকি ও এদের দোসররা। কিন্তু পাকিরা জানে না, আল্লাহ তাআলা এক এক মাটির মধ্যে এক এক বরকত রেখেছেন। কখন কোথায় কী ধরনের মানুষ জন্ম নেবে তা কেউ জানে না।

তিনি বলেন, দেশকে আর পিছিয়ে দেয়া সম্ভব নয়। বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। আমরা মনে করি, মুক্তিযুদ্ধের মূল চেতনার উপর যদি দেশ পারিচালিত হয়, সাধারণ মানুষের অন্ন-কর্মসংস্থান যদি নিশ্চিত হয় এ দেশকে আর কেউ বিপথে নিতে পারবে না। সব ষড়যন্ত্র রুখে দিয়ে যেভাবে পদ্মা সেতু মাথা উঁচু করে দাঁড়িয়েছে তেমনি বাংলাদেশ বার বার সক্ষমতার পরিচয় দিয়ে চলেছে।

১৪ ডিসেম্বর ২০২০ সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরাম প্রেসিডেন্ট মাওলানা সদরুদ্দীন মাকনুন এসব কথা বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *