রোহিঙ্গা শিশুদের জন্য ‘সিসিমপুর’

রোহিঙ্গা শিশুদের জন্য ‘সিসিমপুর’

পাথেয় টোয়েন্টিফের ডটকম : বাংলাদেশের শিশুদের জন্য ব্যাপক জনপ্রিয় সেসেমি স্ট্রিটের অনুষ্ঠান সিসিমপুর। এবার মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা শিশুদের জন্য তাদের ভাষায় মাপেট বা কথক পুতুল চরিত্র নিয়ে আসছে সেসেমি স্ট্রিট। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া শত শত রোহিঙ্গা শিশুকে ট্রমা থেকে বের করে আনতে স্বাস্থ্যসহ নানা বিষয়ে রোহিঙ্গা ভাষার এই অনুষ্ঠানের মাধ্যমে সচেতন করা হবে।

অলাভজনক প্রতিষ্ঠান সিসামি ওয়ার্কশপ শুক্রবার বিবৃতিতে জানিয়েছে, দুই মাপেট বা কথক পুতুল চরিত্রের নাম দেয়া হয়েছে নুর ও আজিজ। তাদের ছয় বছরের যমজ হিসেবে অনুষ্ঠানে পরিচয় করানো হবে।

সেসেমি স্ট্রিট তাদের ফেসবুক পেইজে জানিয়েছে, ‘নুর ও আজিজ বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া দুই শিশু চরিত্র। তারা খেলাধুলা, গল্পবলা, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে বিভিন্ন শিক্ষামূলক বিষয় উপভোগ করে থাকে।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সাল থেকে সাত লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিক মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। এর মধ্যে অর্ধেকই শিশু।

এদিকে করোনা মহামারি শুরু হওয়ার পর বিভিন্ন পরিষেবায় বিঘ্ন ঘটায় পাচার ও বাল্যবিবাহ বাড়ার কথা জানিয়ে সতর্ক করেছে সহায়তাকারী সংস্থাগুলো।

সেসেমি ওয়ার্কশপের শেরি ওয়েস্টিন জানিয়েছেন, ‘নুর ও আজিজ মিডিয়ার মধ্যে প্রথম দুই চরিত্র, যারা দেখতে রোহিঙ্গা শিশুদের মতোই।’

সেসেমি ওয়ার্কশপ জানিয়েছে, রোহিঙ্গাদের সমৃদ্ধ সংস্কৃতি ও তাদের ওপর গবেষণা চালিয়ে তৈরি হওয়া নুর ও আজিজ চরিত্র খেলাধুলার মাধ্যমে শিশুদের বিভিন্ন ধরণের শিক্ষা দেবে।’

এই প্রোগ্রামে সহায়তা করছে বাংলাদেশের ব্র্যাক। সংস্থাটি জানিয়েছে, খুব দ্রুত ভিডিও অনুষ্ঠান শুরু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *