২৮ ডিসেম্বর বন্ধ থাকছে যশোরের ১৮ রুটে বাস চলাচল

২৮ ডিসেম্বর বন্ধ থাকছে যশোরের ১৮ রুটে বাস চলাচল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যশোরের ১৮টি রুটে বাস চলাচল বন্ধ থাকবে আগামী ২৮ ডিসেম্বর। যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক সমিতির নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা এদিন কর্মবিরতি পালন করবেন। এদিন সকাল ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) যশোর মণিহার চত্ত্বরে এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে শ্রমিকনেতারা বলেন, তাদের সংগঠনে গত ২০ মার্চ নির্বাচনের দিন ধার্য ছিল। কিন্তু করোনা মহামারির কারণে জেলা প্রশাসক ১৮ মার্চ ওই নির্বাচন স্থগিত করে দেন। এরপর করোনা পরিস্থিতির মধ্যেই স্থানীয় সরকারের একাধিক নির্বাচনসহ বিভিন্ন সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, অথচ এ শ্রমিক সংগঠনের বেলায় করোনার দোহাই দিয়ে নির্বাচন দেওয়া হচ্ছে না। এতে করে সংগঠনের কার্যক্রম গতিহীন হয়ে পড়েছে। এ অবস্থায় নির্বাচন অনুষ্ঠান জরুরি।

নেতারা আরো বলেন, বারবার নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্বাচন দেওয়ার অনুরোধ করা হলেও প্রশাসন তাতে কর্ণপাত করছে না। এজন্য দাবি আদায়ে আগামী ২৮ ডিসেম্বর ভোর ছয়টা থেকে পরের দিন ভোর ছয়টা পর্যন্ত স্বেচ্ছায় কর্মবিরতি পালন করবেন শ্রমিকরা।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *