যুক্তরাজ্য ফেরত যাত্রীর ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন : স্বাস্হ্যমন্ত্রী

যুক্তরাজ্য ফেরত যাত্রীর ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন : স্বাস্হ্যমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাজ্য থেকে কোনো বিমানযাত্রী কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট ছাড়া বাংলাদেশে এলে তাকে সাতদিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২৩ ডিসেম্বর) ঢাকার আশকোনার কোয়ারেন্টাইন সেন্টারে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাজ্য থেকে আসা সকল যাত্রীর জন্য আলাদা লাইন করা হবে এয়ারপোর্টে। যাদের কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকবে না, তাদের সেখানেই পরীক্ষার ব্যবস্থা করা হবে।এরপর সেখান থেকেই তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হবে ঢাকার আশকোনার হজক্যাম্পে। কিন্তু যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল এখনি বন্ধ করছে না সরকার।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, গত সাতদিনে যুক্তরাজ্য থেকে আসা ১৫৬ জন যাত্রীকে ইতিমধ্যে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসা যাত্রীদের একটি বড় অংশ কোভিড সার্টিফিকেট ছাড়াই আসেন এবং এর কারণ যে পরীক্ষার জন্য সেখানে ২৫০ পাউন্ড খরচ করতে হয়।

স্বাস্থ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন, যারা কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে আসবেন, তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

এদিকে, যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করার বিষয়ে এখনও সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি।

করোনাভাইরাসের গায়ের কাঁটার মত অংশ বা স্পাইকের পরিবর্তন হচ্ছে মিউটেশনের কারণে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ বিষয়ে বলেন, পরিস্থিতি বুঝে সরকার এ ব্যাপারে ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, বাংলাদেশে মার্চে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত পাঁচ লাখ তিন হাজার ৫০১ জন রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে মারা গেছেন মোট ৭ হাজার ৩২৯ জন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *