পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে চলতি বছর বাৎসরিক ডিসি (জেলা প্রশাসক) সম্মেলন স্থগিত করা হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিসি সম্মেলন স্থগিত করার কথা আমাদের জানানো হয়েছে, আমরা এখন সেভাবেই কাজ করছি।
আগামী ৫ থেকে ৭ জানুয়ারি ঢাকায় ডিসি সম্মেলন হওয়ার কথা ছিল। অন্যবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই সম্মেলনের কার্য-অধিবেশনগুলো হলেও কোভিড-১৯ এর কারণে ওসমানী স্মৃতি মিলনায়তনে সেসব অধিবেশন করার পরিকল্পনা নেওয়া হয়েছিল।
/এএ


