পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সংযুক্ত আরব আমিরাতে গতকাল বুধবার থেকেই করোনাভাইরাসের টিকাদানের ব্যাপারে প্রচার শুরু হয়েছে। টিকার ব্যাপারে আমিরাতের বাসিন্দা এবং বিশেষজ্ঞদের নানা ধরনের প্রশ্ন রয়েছে।
আমিরাত সরকারের পক্ষ থেকে এরই মধ্যে বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এ নিয়ে দুবাই স্বাস্থ্য কর্তৃপক্ষ একটি ভিডিও প্রকাশ করেছে।
তাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা খাদ্য ও ওষুধ প্রশাসন সম্প্রতি ফাইজার/বায়োএনটেকের যে টিকা অনুমোদন দিয়েছে, আমিরাতের জনগণকে সেই টিকা দেওয়া হবে।
আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় এরই মধ্যে ফাইজার/বায়োএনটেকের তৈরি টিকা অনুমোদন দিয়েছে। খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, কারা এই টিকা নিতে পারবে না সে ব্যাপারে এবং এর পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়ে।
কারা নিতে পারবে না?
১. ১৮ বছরের কম বয়সী শিশু
২. গর্ভবতী নারী
৩.দুগ্ধদানকারী নারী
৪. গর্ভধারণের চেষ্টাকারী নারী
৫. কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি।
৬. অ্যালার্জির জন্য অন্য টিকা, খাবার, ওষুধ নিয়ে থাকলে
পার্শ্বপ্রতিক্রিয়া
১. অবসাদ বা ক্লান্তি
২. মাথাব্যথা
৩. জ্বর
৪. টিকা দেওয়ার জায়গায় ব্যথা হবে।
সূত্র: খালিজ টাইমস


