মডেলের ছবিতে লাইক দিয়ে বিপাকে পোপ

মডেলের ছবিতে লাইক দিয়ে বিপাকে পোপ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মডেলের ছবিতে লাইক দিয়ে বিপাকে পড়েছেন খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। তবে এই প্রথম নয় তার বিতর্ক আর সমালোচনায় জড়ানো; এমন কান্ড ঘটেছে আগেও।

খ্রিস্টানদের বড়দিনের আগে ইনস্টাগ্রামে মারগট ফক্স নামে এক মডেলের খোলামেলা ছবিতে লাইক দিয়েছেন তিনি। মারগটের পোস্টে পোপের লাইক দেওয়ার বিষয়টি নেটিজেনদের নজরে আসতেই তা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

মারগট ফক্স ওনলি ফ্যানসের একজন মডেল। প্রায়ই তিনি সামাজিকমাধ্যমে খোলামেলা ছবি পোস্ট করে থাকেন। সম্প্রতি কালো রঙের একটি মানোকিনিতে খোলামেলা ছবি পোস্ট করেন তিনি। এরপর কর্ন নামে একজন দাবি করেন, পোপ ফ্রান্সিসের প্রোফাইল থেকে মারগটের ওই খোলামেলা ছবি লাইক করা হয়েছে। সেটির স্ক্রিনশট তিনি টুইটারে পোস্ট করেন।

মডেল মারগটও পোপের লাইক দেয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘পোপ আমার ছবি লাইক করেছেন। তার মানে আমি স্বর্গে যেতে পারব।’ বিষয়টি নিয়ে অনেকে হাস্যরসাত্মক পোস্ট করছেন। তবে অনেকে মারগটের ছবিতে পোপের লাইক দেওয়ার ঘটনার সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

এর আগে, পোপ ফ্রান্সিসের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে ব্রাজিলের এক মডেলের অর্ধনগ্ন ছবিতে লাইক দেওয়ার ঘটনা তদন্ত শুরু করে ভ্যাটিকান। নাতালিয়া গ্যারিবোত্তোর নামে ওই মডেলের স্বল্পবসনা ছবিতে পোপের ভ্যারিফাইড অ্যাকাউন্ট থেকে কখন লাইক দেওয়া হয় তা পরিষ্কার নয়। তবে লাইক দেওয়ার পরে ছবিটি আনলাইক করা হয়। ১৩ নভেম্বর পর্যন্ত সেটি দৃশ্যমান ছিল।

উদারপন্থী হিসেবে ভ্যাটিকানের বর্তমান পোপ ফ্রান্সিস জর্জ মারিও বেরগোগলিও বেশ জনপ্রিয়। তিনি বাইরে বেরিয়ে রাস্তায় ঘুরেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। ক্রিসমাসসহ অন্যান্য উৎসবে ঝুলন্ত বারান্দা থেকে জনতাকে শুভেচ্ছা জানান।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *