পাবনায় পরিবহন ধর্মঘট; দুর্ভোগে যাত্রীরা

পাবনায় পরিবহন ধর্মঘট; দুর্ভোগে যাত্রীরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাবনা থেকে ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে পাবনার পরিবহন শ্রমিকরা।

পাবনার শ্রমিকদের মারধর এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে যানবাহন চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে তারা এ ধর্মঘট ডেকেছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত ৯টা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের এই ঘোষণা দিয়েছে পাবনা বাস মালিক-শ্রমিক সংগঠন। আকস্মিকভাবে ঢাকার বাস বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

পাবনা জেলা মোটর মালিক গ্রুপ সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস শ্রমিকরা দীর্ঘদিন ধরে পাবনার কোচ ও বাস ড্রাইভারদের মাঝে মধ্যেই বিনা কারণে মারধর করে থাকে। পাবনার মালিক শ্রমিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর প্রতিকার চেয়ে কোনো ফল পায়নি।

তিনি জানান, বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে পাবনা থেকে ঢাকাগামী পাবনা এক্সপ্রসের হেলপার ও কনডাক্টরকে মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে পাবনার বাস মালিক গ্রুপ ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন বৃহস্পতিবার রাত থেকে ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।

পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান জানান, শনিবার পাবনা ও শাহজাদপুররে বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে এ ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত ঢাকাগামী সকল প্রকার বাস চলাচল বন্ধ থাকবে।

পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, সিরাজগঞ্জ এবং পাবনার মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিবহন ধর্মঘট নিরসনে প্রশাসন চেষ্টা করছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *