বিবাহবার্ষিকীতে স্ত্রীকে উপহার দিলেন চাঁদে ৩ একর জমি!

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে উপহার দিলেন চাঁদে ৩ একর জমি!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিবাহবার্ষিকীতে স্ত্রীর মন খুশি করার জন্য কতকিছুই না করে মানুষ। তবে এবার তার ষোলকলা যেন পূর্ণ করলেন ভারতের রাজস্থানের ধর্মেন্দ্র অনিজা। বিবাহবার্ষিকীতে স্ত্রী স্বর্ণাকে খুশি করতে চাঁদে ৩ একর জমি কিনে দিলেন তিনি।

স্ত্রীকে ব্যতিক্রমী এই উপহার দেওয়ায় এখন আলোচনার ব্যক্তি হয়ে উঠেছেন ধর্মেন্দ্র অনিজা। তার বাড়ি ভারতের রাজস্থানে। গত ২৪ ডিসেম্বর ছিল ধর্মেন্দ্র অনিজা ও স্বপ্না অনিজার অষ্টম বিবাহবার্ষিকী। এই বিশেষ দিনে দম্পতিরা একে অন্যকে বিভিন্ন ধরনের উপহার দিয়ে থাকেন। কিন্তু ধর্মেন্দ্র অনিজা একেবারে অন্যপথে হাঁটলেন। বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন।

ভারতীয় গণমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র জানান, নিজেদের অষ্টম বিবাহবার্ষিকীতে স্ত্রীর জন্য তিনি ব্যতিক্রমী কিছু করতে চেয়েছিলেন। এর জন্য দীর্ঘদিন পরিকল্পনাও করেছেন। তিনি বলেন, সবাই বিবাহবার্ষিকীতে স্ত্রীকে গাড়ি না হয় শাড়ি, গহনা উপহার দেন। কিন্তু আমি অন্য কিছু করতে চেয়েছিলাম। এজন্য চাঁদে তার জন্য জমি কিনেছি।

জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লুনা সোসাইটি ইন্টারন্যাশনালের কাছ থেকে তিন একর জমি কিনেছেন ধর্মেন্দ্র আনিজা। গোটা প্রক্রিয়া শেষ করতে তার এক বছরের মতো সময় লেগেছে।

ধর্মেন্দ্র জানান, জমি কিনে তিনি অনেক খুশী । কারণ রাজস্থান থেকে তিনিই প্রথম ব্যক্তি হিসেবে চাঁদে জমি কিনেছেন।

অভিনব এমন উপহার পেয়ে আনন্দে আপ্লুত ধর্মেন্দ্রর স্ত্রী স্বপ্নাও। তিনি বলেন, কোনও দিনও ভাবতে পারিনি এমন একটা উপহার পাব। উপহারটি পাওয়ার পর মনে হচ্ছিল আমি যেন চাঁদে বসে আছি। বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান চলাকালীন তিনি এই সারপ্রাইজ দেন আমাকে। আমি এখনও বিশ্বাসই করতে পারছি না।

উল্লেখ্য, এর আগে বলিউড অভিনেতা শাহরুখ খান, সুশান্ত সিং রাজপুত চাঁদে জমি কিনেছেন। এছাড়াও বোধগয়ার এক ব্যক্তিও চাঁদে এক একর জমি কিনেছেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *