করোনার নারী ক্রিকেটারদের নমুনা সংগ্রহ

করোনার নারী ক্রিকেটারদের নমুনা সংগ্রহ

করোনার নারী ক্রিকেটারদের নমুনা সংগ্রহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ৩২ নারী ক্রিকেটারের করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে শনিবার। যারা করোনা পরীক্ষায় নেগেটিভ হবেন তারা রোববার সিলেটে মাসব্যাপী ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হবেন। পরদিন থেকে শুরু হবে নারী ক্রিকেটারের ক্যাম্প।

সিলেটে জৈব সুরক্ষা বলয়ে ক্রিকেটারদের ক্যাম্প করাবে বিসিবি। ক্রিকেটারদের সঙ্গে কোচিং স্টাফ, হোটেলে স্টাফ এবং লজিস্টিক সকল স্টাফদের জৈব সুরক্ষা বলয়ে রাখবে বিসিবি। সব মিলিয়ে ৪৪ জনের করোনা পরীক্ষা হয়েছে শনিবার। রাতেই ক্রিকেটারদের করোনা ফল পেয়ে যাবে বিসিবি। রোববার সকাল সাড়ে সাতটায় তারা ঢাকা থেকে রওনা হবেন।

মাসব্যাপী ক্যাম্পের জন্য ২৯ ক্রিকেটারকে নির্বাচন করা হয়েছিল। পরবর্তীতে সেই দলে আরও ৩ ক্রিকেটারকে যুক্ত করা হয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলবে তাদের ক্যাম্প। ক্যাম্প চলাকালিন পাঁচটি সীমিত পরিসরের ম্যাচও খেলবেন সালমা, রুমানারা। জাতীয় নারী দলের সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স ক্যাম্প পরিচালনা করবেন।। নারী ক্রিকেট দলের জন্য নিয়োগ দেওয়া হয়েছে বিশ্বকাপজয়ী কোচ মার্ক রবিনসনকে। চুক্তি পাকাপাকি হওয়ার পর জানুয়ারির মাঝে তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।

বিসিবির উইমেনস উইংয়ের ইনচার্জ তৌহিদ মাহমুদ গণমাধ্যমে বলেন, ‘জৈব সুরক্ষা বলয় কিভাবে তৈরি করতে হবে সে ব্যাপারে আমাদের ধারণা হয়েছে। আমাদের ছেলেদের দুইটি টুর্নামেন্ট ও ক্যাম্প হয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার মেয়েদের ক্যাম্প পরিচালনা হবে। আশা করি কোন সমস্যা ছাড়াই ক্যাম্পটি শেষ করতে পারবো।’

প্রায় ১১ মাস পর দলীয় অনুশীলনের সুযোগ পাচ্ছেন নারীরা। শেষবার তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় এক ছাতার নিচে এসেছিলেন।

ক্যাম্পে থাকছেন যারা: সালমা খাতুন, নিগার সুলতানা, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, সোবানা মোস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মুমতা হেনা হাসনাত, সুরাইয়া আজমিম, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ইসমা তানজিম, রুবাইয়া হায়দার, একা মল্লিক, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার ও সুমাইয়া আক্তার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *